ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৩,  12:58 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে তারা এই অবরোধ করেছেন।

আজ সোমবার সকাল থেকে কালিয়াকৈরে উপজেলার মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) মহাসড়ক অবরোধ করে ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, জয়দেবপুরের বাইপাস সড়ক থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকার পেপসি ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন শতশত শ্রমিক। 

বিক্ষুব্ধ শ্রমিকরা বে-ফুট নামক একটি কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন। এ সময় তারা আসবাবপত্র, গ্লাসসহ মূল্যবান মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, তাদের যে বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য তাদের নেই। বর্তমান বাজার বিবেচনায় তারা মাসিক ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার আহ্বান জানান।

গাজীপুর-১ শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শতশত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যেসব কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ না নিয়ে কাজ করছিলেন তাদেরকেও কারখানা থেকে বের করে আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির