ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  12:02 PM

news image

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশ দলের সামনে। মাত্রই এশিয়া কাপ শেষ করে আসা দলের অনেকেই বিশ্রাম পাচ্ছেন এই সিরিজে। তবে বিশ্বকাপ ভাবনায় থাকা অনেকেরই যাচাই করার জন্য এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে এই তিন ম্যাচের উপরেই। 

মূল দলের অনেকেই থাকছেন না এই ম্যাচে। তার পরেও ব্যালেন্সড দল নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে। 

শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে এনামুল হক বিজয়কে দেখা যাবে। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেও ছিলেন এই অবস্থানে। তবে সেদিন ভাল কিছু করে দেখানো হয়নি তার। চারে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা তাওহীদ হৃদয়। 

পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করার ক্ষেত্রে তিনজনের সামনেই থাকছে সুযোগ। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে থাকবে বাড়তি নজর। 

আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যাবে দুই পেসার তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে।

যেমন হতে পারে প্রথম ম্যাচের একাদশ:

তামিম ইকবাল,  লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির