ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় শিক্ষক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৩,  3:01 PM

news image

কুমিল্লায় সাইফুল আজম সুজন নামের এক কলেজ শিক্ষককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা নগরীর বারোপাড়া এলাকার কামাল হোসেন, জামাল হোসেন, মো. মিঠুন, ইলিয়াস হোসেন, জাকির হোসেন ও মো. নয়ন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, কুমিল্লা নগরীর বারোপাড়া এলাকার কলেজ শিক্ষক সাইফুল আজম সুজনকে ২০১০ সালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ওই বছরের ১০ অক্টোবর নিহত সুজনের বাবা বাদী হয়ে ১১ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ৪ জুন তদন্তকারী কর্মকর্তা ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের পর ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত রায় দেন। ৯ আসামির মধ্যে শহিদুর রহমান নামের একজন বিচার চলাকালীন মারা যান। বাকী ৮ জনের মধ্যে দুজন নারী আসামির সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় সময় জাকির হোসেন, মো. মিঠুন ও ইলিয়াস হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির