ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৬,  12:38 PM

news image

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আট দিন আগে হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হলেও পরিবার নেয়নি। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ শিশুটি হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর রোগে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গত তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হলে সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শিশুটি মারা যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির