ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কেরানিগন্জ শুভাঢ্যা ইউনিয়নে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা ও আলোচনা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৩,  11:32 AM

news image

কেরানিগন্জ শুভাঢ্যা ইউনিয়নের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী   

১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি ৭৩ বছর পেরিয়ে ৭৪ বছরে পদাপর্ণ করছে।
দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। দলটির ৭৪ বছর পূর্তিতে দক্ষিন কেরানিগন্জ  আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজী মোঃ বাসের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ,  জালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী  মো. নসরুল হামিদ বিপু এমপি , বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দক্ষিন  কেরানিগন্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের নির্বাচিত এবং বাংলাদেশের শ্রেষ্ঠ  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ মজিবুর রহমান প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন কেরানিগন্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম,ই মামুন।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন হাজী মোঃ ইকবাল হোসেন, হাজী মোঃ সাকুর হোসেন সাকু, মোঃ জসিম মাহমুদ, আবু সাইদ পাপ্পু অনুষ্ঠান পরিচালনা করেন আওলাদ হাসান সাকুর।  সকাল এগারটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদক্ষন করে। উক্ত মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেরানিগন্জে আমার দলের প্রিয় নেতাকর্মীরা আজ প্রমান করেছে তারা দলকে কতটা ভালোবাসে! সাবাস বাংলাদেশ।সাবাস আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ শুভাঢ্যা ইউনিয়নবাসীকে । গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং আমাদের পূর্বসূরী নেতা-কর্মীদের। গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি জননেত্রী,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, যার বলিষ্ঠ নেতৃত্ব, অক্লান্ত শ্রম, মেধা ও ত্যাগের বিনিময়ে আজ গণমানুষের এক বিশাল সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি বাংলাদেশ। যে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির