ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে শিশুসহ দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  12:17 PM

news image

ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলো- মোছা. বেগম (৬০), মারিয়ম (৮), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২), মো. সাহাদাত (২০) ও ইদুনী বেগম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয় জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, আমাদের এলাকায় লাইনের গ্যাস ব্যবহার হয়। সকালে চুলা জ্বালাতেই লিকেজ থেকে আগুন লেগে যায়। এ ঘটনায় ছয় জন দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির