ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ক্লাইমেট অ্যাওয়ারনেস ফ্ল্যাশমব: ন্যায্য ও সমতাপূর্ণ রূপান্তরের দাবিতে তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  12:50 PM

news image

জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সবুজ, সমতাপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ক্লাইমেট অ্যাওয়ারনেস ফ্ল্যাশমব। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১:৩০টায় লালমনিরহাট মিশন মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধ শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

VSO Bangladesh-এর সহযোগিতায়, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাশমবের মাধ্যমে তরুণরা অভিনয়, নৃত্য ও সৃজনশীল পরিবেশনার পাশাপাশি রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিদান, সদস্য মোমেনা খাতুন সাথী; ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহা, যুগ্ম সম্পাদক সজীব চক্রবর্তী এবং সদস্য স্মৃতি রানী মোদ।

ফ্ল্যাশমবটি পরিচালনা করেন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন।

এই আয়োজনের মাধ্যমে তরুণরা জলবায়ু সংকট মোকাবিলায় নীতি নির্ধারকদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানান এবং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির