ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  11:41 AM

news image

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। রোববার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলবে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় আঞ্চলিক সংগঠনটি।

অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটর সাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলোকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেওয়া হয়েছে। তবে অবরোধ চলাকালে খাগড়াছড়ির কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

আধাবেলা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির