ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

খুলনার খুচরা বাজারে সবজির দাম বেড়েছে

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৩,  11:16 AM

news image

খুলনার বাজারে শীতকালীন সবজির দাম বেড়েছে। সাতদিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে ৫-১০ টাকা দাম বেড়েছ। খুলনা মহানগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার, গল্লামারী বাজার, নতুন বাজার, রূপসা বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারে সবজি বিক্রেতা খোকন মিয়া জানান, শীতের শেষ সময়ে হঠাৎ সবজির দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অন্যান্য সবজির দামও। গত সপ্তাহেও ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিম বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। বেগুন ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, লাল শাকের আঁটি ১০ টাকা, লাউ শাক ২০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু পাইকারী বাজার থেকে বেশী দামে সবজি কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে দাম বেড়েছে। 

এ বাজারে সবজি কিনতে আসা শফিক  বলেন, এক দিনের ব্যবধানে সব সবজির দাম বেশি চাইছেন বিক্রেতা। কিন্তু বাজারে সবজির কোনো ঘাটতি দেখছি না। কিন্তু দাম বেড়েছে কেনো তা বলছেন না কেউ।

নতুন বাজারের সবজি বিক্রেতা হাবিব জানান, বাজারে আলু এসেছে অনেক। তাই দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। ১ কেজি আলু মিলছে ২৫/৩০ টাকায়। এছাড়া পেঁয়াজ ৩০- ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পান বরজের মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা আর এলসির মরিচ ১০০ টাকায়।

নতুন বাজারের মুরগির বিক্রেতা রমজান হোসেন জানান, লেয়ার মুরগি ২২০ টাকা, কক ২২০ টাকা, ব্রয়লার ১৪৫ টাকা, সোনালী ২২০ টাকায় বিক্রি হচ্ছে।ময়লাপোতা সন্ধ্যা বাজারের মুদি দোকানি খান হাসানুর রহমান বলেন, বর্তমানে পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। যা সরকার নির্ধারিত দামের চেয়ে কম। তিন লিটার বিক্রি হচ্ছে ৫৪০ টাকায়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক শিকদার শাহিনুল আলম বলেন, নিয়মিত অভিযানের ফলে এখন বাজারে সহজে কেউ দাম বাড়াতে পারছে না। যেখানে বা যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। তবে সবজির বিষয়টি সহজে অভিযানের আওতায় আনা সম্ভব হয় না।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির