ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

গাবতলী থেকে আজও ছাড়ছে না দূরপাল্লার বাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  11:45 AM

news image

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার। সকাল ১১টায় রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী অনেকটাই ফাঁকা দেখা গেছে। কিছুক্ষণ পর পর দু-একটি সিটি বাস দেখা গেছে। তবে দূরপাল্লার বাসের টার্মিনাল বন্ধ। অবরোধের প্রথম দিনের মতো আজও টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না।

সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে যাত্রী নেই। গাবতলীতে বাস টার্মিনালে বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ রাখা হয়েছে। যেগুলো খোলা আছে, সেগুলোতেও টিকিট বিক্রি করা হচ্ছে না।

রাজধানীর বিভিন্ন সড়কে আজ যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। সড়কে মানুষও দেখা গেছে বেশি। খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকার রাস্তায় অনেককে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। গতকালের চেয়ে প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে সড়কে। বেশ কিছু বাসও চোখে পড়েছে। 

এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বনানী, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে গাড়িতে করে পুলিশ ও র‍্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আগামীকাল সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচির শেষ দিন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির