ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  11:57 AM

news image

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার (৩০ জুলাই) থেকে। এদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

‘এ’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) ৭ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোল নম্বর ১৭৪৩৩৫ থেকে ১৭৯৭৫৮ পর্যন্ত মোট ৫ হাজার ৪২৪ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে রোল নম্বর ১৭৯৭৫৯ থেকে ১৮১২৭০ পর্যন্ত ১ হাজার ৫১২ জন ও হোপ পলিটেকনিক উপকেন্দ্রে রোল নম্বর ১৮১২৭১ থেকে ১৮২০৯৮ পর্যন্ত ৮২৮ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা কেন্দ্রে মোবাইলফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকারও নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটে মানবিক এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির