ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

গুলশানের মতো বারিধারাতেও চলবে ‘কলা গাছ থেরাপি’

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  11:58 AM

news image

রাজধানীর গুলশানে গত ৪ জানুয়ারি পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে ড্রেনে কলা গাছ ঢুকিয়ে আলোচনায় আসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযান।

এরই ধারাবাহিকতায় বুধবার (১১ জানুয়ারি) বারিধারাতেও কল গাছ থেরাপির অভিযানে প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসির অভিযান পরিচালনাকারী দল।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আজ নিজে উপস্থিত থেকে বারিধারায় এ অভিযান পরিচালনা করবেন। মূলত পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে এ অভিযান পরিচালিত হবে।

এ বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আগেই জানিয়েছিলেন, পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করত আমরা অভিযান শুরু করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করে ফেলেছি। এমন সব বাসা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করব। যেখানে কেউ বিন্দুমাত্র ছাড় পাবেন না। কোনোভাবেই ব্ল্যাক ওয়াটার সিটি করপোরেশনের ড্রেনে, খালে বা লেকে ঢুকতে পারবে না। আমরা অনেক আগে থেকেই এ বিষয়ে তাদের জানিয়ে আসছি, সচেতন করেছি। গণবিজ্ঞপ্তিও দিয়েছি, কিন্তু তারা কথা শুনেননি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের নিজেদের জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দেখেছে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়ির মধ্যে ২ হাজার ২৬৫টির সুয়ারেজ লাইন লেক কিংবা ড্রেনে সংযোগ দেওয়া আছে। শতাংশের হিসেবে যা মোট বাড়ির ৮৫ শতাংশ। যার ফলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির