ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  1:39 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার ষ্টেশনের সহকারি কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির