ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত না ফেরার দেশে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

চট্টগ্রামের কাট্টলীতে মন্দিরের পুকুর ভরাট ও জায়গা দখলের প্রতিবাদে সনাতনীদের মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩,  6:06 PM

news image

বন্দর নগরীতে আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী ঈশান মহাজন সড়কের ছোট কালীবাড়িতে মন্দিরের শতবর্ষী পুকুর ভরাট ও কালী মন্দিরের শ্মশানে লাশ নেওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়াল নির্মাণের প্রতিবাদে কালীবাড়ি এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯শে জুন) বিকেলে কাট্টলী সুরক্ষা পরিষদের উদ্যোগে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে মন্দিরের শতবর্ষী পুকুর ভরাটকারী ও মন্দিরের জায়গা দখল করে শ্মশানে লাশ নেওয়ার রাস্তায় দেওয়াল নির্মাণকারীদের শাস্তির দাবীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সমাজের পরিবারগুলোকে নিয়ে মানববন্ধন কর্মসূচিটি করা হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, "আমরা এই এলাকার হিন্দু সমাজের মানুষেরা কিছু দুষ্কৃতকারীদের কাছে প্রতি নিয়ত নির্যাতিত হয়ে আসছি। এইবার তারা আমাদের অনুভূতিতে আঘাত করেছে। পেশীর জোড় দেখিয়ে আমাদের মন্দিরের শতবর্ষী পুকুর ভরাট করেছে। আমাদের মন্দিরের শ্মশানের একটি মাত্র রাস্তা, সেই রাস্তায় দেওয়াল তুলে দিয়েছে। ফেসবুকে প্রতিবাদ জানানোর কারণে মন্দিরের পুকুর ভরাটকারী ও মন্দিরের জায়গা দখল করে শ্মশানের রাস্তায় দেওয়াল নির্মানকারী মিজানের নেতৃত্বে আমাদের হিন্দু পরিবারের উপর হামলা করা হয়েছে, বাড়ি ঘরে ভাংচুর করা হয়েছে। এই এলাকার সনাতন ধর্মের কেউ মারা গেলে শেষকার্য সম্পাদন করার জন্য শ্মশানে লাশ নিয়ে যাওয়ার কোনো রাস্তা রাখা হয়নি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠিন আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।"


উক্ত মানববন্ধনে শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ কাট্টলী ছোট কালীবাড়ি এলাকার পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির