ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে এমইএস কলেজের সাবেক ভিপি মহিমের শাহাদাৎ বার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩,  12:54 AM

news image

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও ওমর গনি এম ই এস কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মহিম উদ্দিনের শাহাদাত বার্ষিকীতে মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে৷ 

মঙ্গলবার (২৯ শে নভেম্বর) বিকেলে শহীদ এই ছাত্র নেতার ১৯ তম শাহাদাত বার্ষিকীর স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নেত্রীবৃন্দ গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুষার,সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, সহ সম্পাদক ইবরাহিম খলিল নিপু সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেত্রীবৃন্দে। 

উল্লেখ্য যে, ২০০৪ সালের ২৯শে নভেম্বর বিএনপি-জামাত জোট সরকারের নীল নকশায় তথাকথিত ক্রসফায়ারে হত্যা করা হয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দিনকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির