ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কমছে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:21 AM

news image

চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৩৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, কর্ণফুলীর ২, রাউজানের ২, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ৪ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১১৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৫৪৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির