ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চতুর্থবারের মতো এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৪,  12:21 PM

news image

আবারও এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৪ সালের পর ফের এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বিসিবি। এশিয়া কাপের অতীতের ১৩ আসরের মধ্যে তিনবারের আয়োজক ছিল বাংলাদেশ। ১৫ আসরে মধ্যে চতুর্থবারের মতো আয়োজক হতে যাচ্ছে বিসিবি।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত বছর শ্রীলংকার কলম্বোয় রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল বিরাট কোহলিরা। আগামী বছরের ডিসেম্বরে ফের এশিয়া কাপের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপরের আসর হবে ২০২৭ সালে। সেই আসরের আয়োজক বাংলাদেশ। 

তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভক্তদের জন্য দুঃসংবাদ। এই দুই তারকা গত এশিয়া কাপে খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু এই দুই কিংবদন্তি আগামী এশিয়া কাপে খেলতে পারবেন না। তার কারণ এশিয়া কাপের আগামী আসরও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তারা ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যে কারণে ভারতের মাঠে এশিয়া কাপ হলেও দর্শকের ভূমিকায় দেখা যাবে রোহিত-কোহলিকে। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুসারে- এশিয়া কাপের ২০২৫ সালের (টি-টোয়েন্টি ফরম্যাট) আয়োজক ভারত, ২০২৭ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ হবে বাংলাদেশে। এরপর ২০২৯ সালে (টি-টোয়েন্টি ফরম্যাট) এশিয়া কাপ হবে পাকিস্তানে। এরপর ২০৩১ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ হবে শ্রীলংকায়।

এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও পাঁচটি টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তার মধ্যে রয়েছে নারী এশিয়া কাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, ছেলেদের উদীয়মান এশিয়া কাপ, নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং নারীদের উদীয়মান দল এশিয়া কাপ।

এসিসির এই টুর্নামেন্টের মিডিয়া স্বত্বের জন্য বেস প্রাইস ভিত্তিমূল্য ১৭ কোটি মার্কিন ডলার রেখেছে। আগামী ৮ বছরের মিডিয়া স্বত্ব বিক্রি করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির