ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২৩ জুন, ২০২৫,  12:18 PM

news image

বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাইম শেখ। একপর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফফর্মের কারণে বাদ পড়েছিলেন। শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন। সেই সুবাদেই প্রায় ২ বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি। 

দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা থাকছেন যথারীতি। দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস। দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে।  

পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরেই লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে খানিক শঙ্কা ছিল। সেটা কেটেছে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও। 

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির