ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  12:23 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন।হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে।শনিবার (২৫ জানুয়ারি) বেরা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহা. কাসেদ আলী।

তিনি বলেন, এলাকাবাসীর কাছে জানতে পেড়েছি, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি আরও বলেন, হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির