ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

চিলিতে দাবানলে ১৩ প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  12:21 PM

news image

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে ১৩ জনের প্রাণহানি হয়েছে। ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার কর্তৃ‌পক্ষ এমন পদক্ষেপ নেওয়ার কথা জানায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মাই রিসিও তাপিয়া বলেন, বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ার পর শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৪৭ হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে। শুধু শান্তা জুয়ানা পৌর এলাকাতেই ১১ জন প্রাণ হারিয়েছেন।

চিলির কৃষিমন্ত্রী এস্তেবান ভ্যালেনজুয়েলা বলেন, শুক্রবার বিকালে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দুই ক্রু প্রাণ হারান।

ভ্যালেনজুয়েলা বলেন, ‘লা আরেউকানিয়া এলাকায় এ হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট ও এক মেকানিক প্রাণ হারানোয় আমি অত্যন্ত দুঃখিত। তারা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।

প্রেসিডেন্ট গাব্রিয়েল বরিচ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য তার ছুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এসব এলাকার ১৭৮টি স্থানে আগুন জ্বলছে। সূত্র: এবিসি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির