ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

চুরি ও মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৩২

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  11:58 AM

news image

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল সিন্ডিকেট চক্রের মূল হোতাসহ ৩২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, সোমবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল সিন্ডিকেট চক্রের মূল হোতাসহ ৩২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইল, ট্যাব ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের কাছ থেকে জব্দ করা হয় মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদি। এসব সরঞ্জামাদি দিয়ে তারা মুহূর্তেই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করত।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির