ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জম্মুতে ৭৫ আরোহী নিয়ে বাস খাদে, নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২৩,  11:54 AM

news image

জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫৫ জন। দুর্ঘটনার সময় বাসটিতে ৭৫ জন আরোহী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পাঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই দূরপাল্লার বাসটি কাটরার দিকে যাচ্ছিল। পথে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। কাটরা থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব অন্তত ১৫ কিলোমিটার।

জম্মুর পুলিশ কর্মকর্তা চন্দন কোহিল বলেছেন, বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল। যারা মারা গেছেন তারা মূলত বিহারের বাসিন্দা।

দুর্ঘটনাকবলিত বাসটি থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান প্রায় শেষ দিকে। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা উদ্ধার সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান চালিয়ে যাচ্ছেন, বলেও জানান তিনি। 

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসটি জাতীয় মহাসড়কের নিচে উল্টে পড়ে রয়েছে। সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এলাকায় ভিড় জমিয়েছেন অনেকে।

সূত্র : ইন্ডিয়া টুডে

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির