ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

জাতিসংঘে নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো, নিশ্চুপ চীন-ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  12:01 PM

news image

ইউক্রেনে রুশ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এছাড়া ভোট দেয়া থেকে বিরত থেকেছে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ইউক্রেন ইস্যুতে প্রভাবশালী তিন দেশ নিন্দা প্রস্তাবে সায় না দেয়াকে মস্কোর বিজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের।

নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য নিন্দা প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। খসড়া প্রস্তাবটি এবার ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া ভেটো দেয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।

নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা পাঁচ সদস্য হলো- রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির