ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবস ও জাতির জনক এর শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২২,  6:16 PM

news image

জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী স্মরনে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 ১৫ই আগষ্ট/২২ সকাল ১১ ঘটিকায় তোপখানা সেগুনবাগিচায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সংগ্রামী সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান মনির বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শ।আমরা যদি এই মহান ব্যাক্তিত্বের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই তার স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলার আহবায়ক জনাব, আব্দুর রাজ্জাক মল্লিক, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোঃ সাইদুজ্জামান শিপন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক জনাব, জাহাঙ্গীর আলম,বোনারপাড়া সাধারন সম্পাদক জনাব সোহেল হোসেন সাবু, সৈয়দপুর রেলওয়ে জেলার সভাপতি জনাব শামীম মাহামুদ লিমন, লালমনিরহাট জেলার দপ্তর সম্পাদক জনাব প্রশান্ত হালদার শ্যামল, ঢাকা জেলার যুগ্ম আহবায়ক জনাব মোঃ মারুফ হাসান, জামালপুর জেলার আহবায়ক জনাব মাসুদ সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়,  মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি চট্টগ্রাম জেলার সভাপতি জনাব, মোঃ সাইদুজ্জামান সিপন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির