ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারির কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  9:35 PM

news image

জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিল্টু দর্জি (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩১ জানুয়ারি) সকালে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান।আটক বিল্টু দর্জি ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর, মো. সিরাজুল ইসলামসহ আরও অনেকেই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির