ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জামিনের ৪ দিন পর কারা মুক্ত হলেন জবি শিক্ষার্থী খাদিজা

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  11:54 AM

news image

জামিনের চারদিন পর কারা মুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। গতকাল রাত ৮ টা সময় তার জামিন তথা কারামুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।

মুক্তির পর কারা ফটকে খাদিজা বলেন, আমার সাথে যেটা হয়েছে পুরোটাই অন্যায়। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মত মন মানসিকতা আমার নেই।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৯ টায় তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো.শাহজাহান মিয়া। তিনি বলেন,রোববার রাত ৮ টা সময় খাদিজার মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই করে সোমবার সকাল ৯ টায় তাকে মুক্তি দেয়া হয়। 

গত বৃহস্পতিবার খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। 

উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের  এই শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২০ সালে ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান এবং নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্র দেওয়ার পর  ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তিনি দুই সেমিস্টারে পরীক্ষা দিতে পারেননি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির