ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  11:31 AM

news image

আসন্ন জি-২০ সম্মেলনসহ আগামী শীর্ষ পর্যায়ের বৈঠকগুলোতে অতিথি দেশ হিসেবে যোগ দিতে আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ। সংগঠনটির আগামী সভাপতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার কাছ থেকে আসন্ন সম্মেলনে দায়িত্ব নেবে ভারত।

কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০। বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো এর সদস্য। এ সংগঠনের আগামী শীর্ষ পর্যায়ের সম্মেলনসহ সাইড বেঞ্চের বৈঠকগুলোতেও অতিথি দেশ হিসেবে যোগ দিতে আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জি-২০ এর বর্তমান সভাপতি ইন্দোনেশিয়া। আর আগামী ২০২২ এর ডিসেম্বর থেকে ২০২৩ এর নভেম্বর পর্যন্ত এর সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে ভারত। ভারতের সভাপতিত্বে কমপক্ষে ২০০ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শেষ দিকে ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ এর সদস্য রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সম্মেলন হবে।

প্রথা অনুযায়ী, এ সংগঠনের সভাপতি বেশ কিছু দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে বিভিন্ন বৈঠক ও শীর্ষ পর্যায়ের সম্মেলনে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে সভাপতি হিসেবে ভারত অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে। এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সিডিআরআই মতো সংগঠনকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকগুলোতে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, ডব্লিউএইচও, ডব্লিউটিও, আইএলও, এফএসবি ও ওইসিডি এবং আঞ্চলিক সংস্থা হিসেবে এইউ, এইউডিএ-এনইপিএডি এবং আশিয়ানকে আমন্ত্রণ জানানো হবে।

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং একত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জি-২০ এর সদস্য।

পুরো বিশ্বের ৮৫ শতাংশ জিডিপি এ দেশগুলো ঘিরে। আর বিশ্বের বাণিজ্যের ৭৫ শতাংশ এ দেশগুলোর মধ্যে হয়ে থাকে। সেই সঙ্গে পুরো বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ এ দেশগুলোতে বাস করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির