ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জোট শরিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২২,  11:59 AM

news image

দীর্ঘ তিন বছর পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন জোটপ্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের শরিক দলের গুরুত্বপূর্ণ নেতা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা, বিএনপিসহ সরকারবিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা এবং কর্মকৌশল নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে শরিক দলের ক্ষোভ প্রশমনও এ সভার অন্যতম উদ্দেশ্য বলে জানা যায়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন পর্যন্ত মন্ত্রিসভায় স্থান দেয়া হয়নি ১৪ দলীয় জোটের শরিক দলের নেতাদের। একই সঙ্গে জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকও করা হয়নি গত তিন বছরে। জোটপ্রধান দলের একলা চলো নীতিতে ক্ষুব্ধ শরিকরা। এ নিয়ে জোটের শরিকদের কেউ কেউ বিভিন্ন সময় প্রকাশ্যে আওয়ামী লীগের সমালোচনাও করেছেন। আবার আওয়ামী লীগের একলা চলো নীতির সমালোচনা করে জোটপ্রধানের সাক্ষাৎ চেয়ে আসছিলেন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা। জোটের ভেতরে দূরত্ব কমাতেই মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু জানান, মঙ্গলবার জোটের শরিক দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির