ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মজুদ আছে ৩০ দিনের, নিশ্চয়তা রয়েছে ৬ মাসের : বিপিসি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  10:15 AM

news image

রাজধানীর একটি ফিলিং স্টেশনের এক বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল হয় গতকাল। সেখানে মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩০০০ টাকার অকটেন/ডিজেল নেয়া যাবে বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দেশে তেলের কোনো সংকট নেই। যা মজুদ আছে তাতে আগামী এক মাস চলে যাবে। আরও ছয় মাসের তেল অর্ডার (আমদানির আদেশ) করা আছে। গতকাল বুধবার (২৭ জুলাই) দুপুরে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে আগামী ৩২ দিনের ডিজেল এবং ৯ দিনের অকটেন মজুদ আছে। এছাড়াও ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে। ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ টন ডিজেল দেশে মজুদ রয়েছে। আর অকটেন রয়েছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন। আগামী ৩০ জুলাই দেশে পৌঁছাবে আরও ৩০ হাজার টন ডিজেল।

এ সময় তিনি বলেন, গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলেও তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা নেওয়া আছে।

এ বিষয়ে বিপিসি পরিচালক খালিদ আহম্মেদ বলেন, ১৭০ ডলারের ডিজেল আমরা পাচ্ছি ১৩১ ডলারে। পরিস্থিতি এখনও আমাদের অনুকূলে আছে। তাই ভীতসন্ত্রস্ত হওয়ার বা অতিরিক্ত কিনে মজুদ করার কোনো কারণ নেই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির