ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক ঈদের ছুটি একদিন বেড়েছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

ঝালকাঠির সেই বাসের চালক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩,  10:29 AM

news image

ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

আজ (বুধবার) দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এর আগে সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে। 

গেল শনিবার সকাল ১০টার দিকে ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায়  একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি বাস। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১৭ জনকে।  

দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

দুর্ঘটনার পর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বাসটি পুরাতন ও ত্রুটিপূর্ণ ছিল। তাছাড়া যারা বেঁচে ফিরেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যাত্রীরা বলেছেন, রাজাপুর স্টেশনের পর থেকেই বাসচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। 

ওই দুর্ঘটনায় আহত আরিফ নামে এক যাত্রী বলেছিলেন, ৪০ সিটের গাড়িতে কমপক্ষে ৬০ জন লোক ছিল। আমি চালকের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলাম। অতিরিক্ত যাত্রী নিয়ে চালক যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি চলছিল। ঠিক তখনই দেখলাম গাড়িটি এলোমেলো চলা শুরু করে। এরপরই পুকুরে পড়ে যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির