ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন আনিছুর রহমান টিপু

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  11:57 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে রবিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য আনিছুর রহমান টিপু।

গত কয়েক মাস যাবত নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন এলাকার মানুষের কাছে তুলে ধরে ও শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য আনিছুর রহমান টিপুর পক্ষে গনসংযোগ ও লিফরেট বিতরন করেন তার কর্মী ও সমর্থকরা।
গত মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরে ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফরেট বিতরন করেন 
এ সময় তার সাথে ছিলেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাহানেওয়াজ খোকন,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াজ্জেদ আলী,মান্দারবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান,আজমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাকে সভাপতি আজাদুর রহমান আজাদ,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান প্রান্তসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির