ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

টাইগারদের বিপক্ষে খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:45 PM

news image

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য এই প্রথম বহরে দলের সব খেলোয়াড় আসেননি। এই বহরে নিউজিল্যান্ড থেকে এসেছেন দলের একাংশ ক্রিকেটার। বাকি অংশ রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকা পৌঁছাবে।

শনিবার রাত ১১টা নাগাদ ঢাকা পৌঁছে লকি ফার্গুসনের দল। এরপর রাত ১২টার কিছুক্ষণ আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কিউইরা। তবে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের অধিকাংশই থাকছেন বিশ্রামে। 

ভারত বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজেমেন্ট বেশ ভালোভাবেই দেখছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যে কারণে বিশ্বকাপ দলে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখেই বাংলাদেশ সিরিজের জন্য দল গঠন করেছে তারা।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির