ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

টানা ৩ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  10:56 AM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা তিনদিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার (১৯ মার্চ) পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। এ কারণে ওই দুইদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২০ মার্চ) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এ নেতা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির