ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

টুইটারে ব্লু টিক হারাল নিউ ইয়র্ক টাইমস

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৩,  12:28 PM

news image

ভেরিফায়েড থাকার জন্য অর্থ প্রদানে অস্বীকৃতি জানানোর পর নিউ ইয়র্ক টাইমসের ব্লু টিক কেড়ে নিয়েছে টুইটার।   

ব্লু ব্যাজ নিয়ে টুইটারের নতুন নীতি কার্যকর হয়েছে ১ এপ্রিল থেকে। নতুন নীতিতে ব্লু ব্যাজকে সাবস্ক্রিপশনের আওতায় আনা হয়েছে। এর ফলে আগে থেকে ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টগুলোকে  সাবস্ক্রিপশনের আওতায় আসতে বলছে টুইটার। যারা তা করছে না তাদের ব্লু টিক সরিয়ে নেওয়া হচ্ছে।   

নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংস্থা এবং বেশ কজন সেলিব্রিটি ঘোষণা দিয়েছেন যে তারা এর জন্য কোনো অর্থ প্রদান করবেন না।   

নিউ ইয়র্ক টাইমসের এমন ঘোষণার পরই ইলন মাস্ক পত্রিকাটিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। 

টুইটারে তিনি লিখেছেন- নিউ ইয়র্ক টাইমসের আসল দুঃখজনক ব্যাপারটা হলো যে তাদের প্রপাগান্ডাও আকর্ষণীয় নয়। 

নিউ ইয়র্ক টাইমস অবশ্য মাস্কের এসব মন্তব্যের কোনো জবাব দেয়নি।  

আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেওয়া হতো। তবে ইলন মাস্ক গত বছর টুইটারের মালিকানা কেনার পর ঘোষণা দেন— যারা নামের পাশে ব্লু টিক চিহ্ন যোগ করতে চান তারা অর্থ দিলেই এটি পাবেন।
 
টুইটারে ব্লু টিক চিহ্ন পেতে যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে তাদের প্রতি মাসে ১১ ডলার খরচ করতে হবে। আর ওয়েবসাইট থেকে সাবক্রিপশন করলে দিতে হবে ৮ ডলার। এছাড়া টুইটারের বার্ষিক প্যাকেজও রয়েছে। যদি কেউ এক বছরের জন্য ব্লু টিক চিহ্ন নিতে চান তাহলে তারা ১২ শতাংশ ছাড় পাবেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির