ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩,  11:39 AM

news image

কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার  (১৭ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)। 

দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন। এখনই কিছু বলতে পারছি না। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির