ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

টেস্টের পরিকল্পনায় হাসান মাহমুদ

#

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  12:21 PM

news image

তাসকিন আহমেদের কাঁধের পুরোনো চোট মাথাচাড়া দেওয়ায় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলতে পারেননি। খেলা হবে না নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজও। টাইগার এই ফাস্ট বোলারকে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর থেকে বিরতি দেওয়ার পক্ষেও জনমত বাড়ছে। 

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, চোট পরিচর্যা করে খেলায় ফিরলে ভালো করবেন টাইগার এই ফাস্ট বোলার। 

তিনি বলেন, ‘তাসকিনের কাঁধে যে চোট, সেটি অস্ত্রোপচার করে ঠিক হবে না। অস্ত্রোপচার করা হলে বোলিং করা কঠিন হয়ে পড়বে। চিকিৎসকের পরামর্শ হলো, পুনর্বাসন করে খেলা চালিয়ে যাওয়া। জাতীয় দল ম্যানেজমেন্ট সেভাবেই যত্ন নেবে তার।’ 

তাসকিন আহমেদ আর এবাদত হোসেন না থাকায় টেস্টের পেস ইউনিট কিছুটা দুর্বল হবে। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের সঙ্গের হাসান মাহমুদকেও যোগ করা হতে পারে টেস্ট বোলিংয়ে। জাতীয় দল নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এ রকমই। তবে টেস্টের জন্য তরুণ পেসারও খোঁজা হচ্ছে। টেস্টের পেস ইউনিটে বিকল্প বাড়াতেই এ উদ্যোগ নেওয়া।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির