ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রাক-অটোরিকশা-পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  1:16 PM

news image

পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।

আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশারচালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) ও অটোরিকশার যাত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় খড়ি বহনকারী একটি শ্যালোইঞ্জিনচালিত পাওয়ার টিলার, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশাচালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির