ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ডিএমপির ডিবি প্রধান হলেন হারুন অর রশিদ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  9:58 AM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হলেন যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হারুন অর রশিদ। 

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়।

আদেশ অনুযায়ী ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের যুগ্ম কমিশনার থেকে অতিরিক্ত কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ হারুন অর রশীদ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুনকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর অপর এক আদেশে তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন অর রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ডিবির যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ পান তিনি।

এর আগে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালনকালে হারুন অর রশীদকে ২০১৯ সালের ৩ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলি করা হয়। ২০২০ সালে ১৪ মে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিযুক্ত করা হয়।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন এবং ১১ মাস দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় হারুনকে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুনকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল।

নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করে।

২০১৮ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর থেকে ডিএমপিতে বদলি করা হয়েছিল।

হারুন গাজীপুরে দায়িত্ব পালনের আগেও ডিএমপিতে দায়িত্বরত ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলের হরতাল চলাকালে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি।

দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের ফলে একাধিকবার পুলিশের সর্বোচ্চ বিপিএম ও পিপিএম পদক অর্জন করা হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) সম্পন্ন করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির