ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দিল্লিতে ‘দুর্যোগপূর্ণ’

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৫,  12:47 PM

news image

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে ভারতের দিল্লি। বাতাসের মান ৩৬৪ যা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত। তবে আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৯১। বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে ১৭ নম্বরে ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।অপরদিকে ১৮৪ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু, চতুর্থ অবস্থানে আছে আরব আমিরাতের দুবাই (১৭২), তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ইরাকের বাগদাদ (১৬৫) ও থাইল্যান্ডের চিয়ানমাই (১৫৩)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। 

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির