ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  1:43 PM

news image

ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি আগামীকাল (২২ ডিসেম্বর) ঢাকায় আসছেন। একদিনের সংক্ষিপ্ত এই সফরে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা করবে দুই দেশ।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন।

বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ এবং ইরান। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইরানের কাছ থেকে তেল কেনার চিন্তাও করেছে বাংলাদেশ।

এর আগে গত নভেম্বরে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ড. মেহেদি সাফারি। তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির