ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুড সেফটি মুভমেন্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক ঈদের ছুটি একদিন বেড়েছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:14 AM

news image

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। জোটের ডায়ালগ অংশীদার হিসেবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইওআরএর সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। তিনি সম্মেলনে যোগ দেবেন। বাকিদের যারা আমন্ত্রণ পেয়েছেন, সবাই সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে হয়তো জানিয়ে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আইওআরএর তিন দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলনে শুরুর দুইদিন তথা ২২ ও ২৩ নভেম্বর হবে কমিটি অব সিনিয়র অফিসিয়ালসের সভা। এটি হবে সিনিয়র অফিসিয়ালসের ২৪তম সভা। পরদিন ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের সভা। এটি হবে মন্ত্রী পর্যায়ের ২২তম সভা। এতে জোটের সদস্য ছাড়াও ডায়লগ পার্টনাররা অংশ নেবে।

সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় কবে আসবেন, সেটি নিয়ে এখনো কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ করতে চাইছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২৪ নভেম্বর সকালে ঢাকায় আসার কথা রয়েছে ল্যাভরভের। ওইদিন এসেই আইওআরএর মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেবেন তিনি। পরদিন ল্যাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন। ওইদিন তিনি ঢাকা ছেড়ে মস্কোর উদ্দেশে রওনা দেবেন।

কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী বেশ চাপের মধ্যে রয়েছে মস্কো। এ ইস্যুতে পশ্চিমাদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। আর জাতিসংঘে একের পর এক রাশিয়ার বিরুদ্ধে রেজ্যুলেশন গৃহীত হচ্ছে। পৃথিবীর অন্য অঞ্চলের বন্ধুদের যেন হারাতে না হয়, সেজন্য হয়তো বন্ধুত্ব ঝালাই করতেই রাশিয়ার মন্ত্রীর ঢাকা সফর হতে পারে। কেননা, সম্মেলনে এসে ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চাওয়ার পাশাপাশি জোটের অন্যদের সঙ্গেও কথা বলার সুযোগ হবে। অবশ্য বাংলাদেশেরও সুযোগ হবে মস্কোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির