ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

#

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  11:03 AM

news image

ক্রিকেটের উত্তাপ ছড়াতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন ঢাকায়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা। 

জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজটি শেষ হবে।

যদিও সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ। এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর বারোটা থেকে। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা তিনটা থেকে। দ্বিপাক্ষিক এ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দলই। টি-টোয়েন্টি সিরিজের জন্য অবশ্য এখনও দল দেয়নি টাইগাররা।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির