ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া বাড়লো সোনার দাম নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:35 AM

news image

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরনে সিএনজিচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আজ সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ওই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি ছিল। এ ছাড়া তার মুখ ছিল স্কচটেপ ।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে এক্সপ্রেসওয়ের ওপর কীভাবে ওই ব্যক্তির মরদেহ এল, তা তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে বনানী থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির