ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত বেড়ে ৫ ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা, বেড়েছে যানচলাচল ‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের ঈদের পর কমল সোনার দাম আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  12:00 PM

news image

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেয়া হয়।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় দেয়া ওই ঘোষণায় উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির ক্লাস ও পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে, ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপে মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিত হয়ে ব্যবসায়ী ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করার নির্দেশনা দেয়া হয়েছে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় সোমবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাটে আগুন দেয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির