ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে পরিবহন চলাচলে ধীরগতি

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৩,  11:59 AM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে বাসকে ট্রাকের ধাক্কা ও সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ অংশের সেতুর ওপর ঢাকাগামী একটি মাইক্রোবাস বিকল হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন অতিরিক্ত চাপ বৃদ্ধি পায়। ফলে মহাসড়কে কিছু এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি ও কয়েক ঘণ্টা ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এতে করে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহনের মালিক, শ্রমিকসহ যাত্রীরা ভোগান্তি পড়েছেন।

জানা যায়, জোকারচর বাসস্ট্যান্ড নামক স্থানে একটি ট্রাক বাসকে ধাক্কায়। এতে কেউ হতাহত হয়নি ও সেতুর পশ্চিমে ১ নম্বর পিলারের ওপর একটি মাইক্রোবাস বিকল হয়। এতে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২২ জুন) ভোর সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। পরে ওইসব পরিবহনগুলো সরালে যানবাহন চলাচল সকাল থেকে স্বাভাবিক হতে থাকে।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের একটি দুর্ঘটনা ও সেতুর ওপর একটি মাইক্রোবাস বিকল হওয়ার কারণে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি ছিল। এছাড়া কোথাও কোথাও যানজট লক্ষ্য করা গেছে। পরে পরিবহন দ্রুত সরালে সকাল থেকে যানবাহন চলাচলে স্বাভাবিক হতে থাকে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বুধবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে সেতুর ১ নম্বর পিলারের ওপর একটি মাইক্রোবাস বিকল হওয়ার ঘটনা ঘটে। সেটি সরাতে কিছু সময় লেগে যায়। এছাড়া জোকারচরেও একটি দুর্ঘটনা ঘটে। ফলে সেতু পূর্ব টোলপ্লাজা ও এলেঙ্গায় গাড়ির অতিরিক্ত চাপ বৃদ্ধি পায়। এতে করে ভোর পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির