ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

তমব্রু সীমান্তে থমথমে অবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  11:58 AM

news image

বান্দরবানের তমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হওয়ার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে চোরাকারবারিদের ধরতে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানা গেছে, গতকাল তমব্রু সীমান্তে সন্ত্রাসী ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (বিমানবাহিনীর কর্মকর্তা) ঘটনাস্থলেই নিহত হন। তার নাম রেদওয়ান রুশদী। অন্যদিকে র‌্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম সোহেল বরুয়া। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে হেলিকপ্টরে করে ঢাকায় নেয়া হয়।

গোলাগুলির পর স্থানীয়রা কয়েকজন হতাহতের খবর জানান। কিন্তু শেষ পর্যন্ত ডিজিএফআইয়ের একজন নিহত ও র‌্যাবের একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির