ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

তানোরে চালককে মারপিট করে অটোভ্যান ছিনতাই, গ্রেফতার-৩

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  12:37 PM

news image

রাজশাহীর তানোরে রবিউল ইসলাম (৫০) নামে এক চালকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড় ও হাতুড়ি দ্বারা আঘাত করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সরনজাই ইউপির মানিককন্যা গ্রামের শালবান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এনিয়ে আজ গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আহত ভ্যানচালকের বাড়ি জামিন সিধাইড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর পুত্র।

এরআগে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ওই ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা ভয়াবহ লক্ষ্য করে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় ছেলে মো. গোলাম নবী (২৭) বাদী হয়ে ওইদিন রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রধরে তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লার বাসিন্দা নাজির হোসেন বাদশার পুত্র সুজন উদ্দিন (২৩), মুনসুর রহমানের পুত্র ফিরোজ ইসলাম (২০) ও নুর মোহাম্মদের পুত্র মাফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেলার পবা উপজেলার বায়া বাজার মোড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করে পবা ও তানোর থানা পুলিশ।

মামলার এহাজার ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়তান আকচা মসজিদ মোড় হতে নবনবী গ্রামে যাওয়ার কথা বলে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী রবিউল ইসলামের অটোভ্যানে উঠে। পথে মানিককন্যা গ্রামের শালবান্দা নামক নির্জন স্থানে ছিনতাইকারী দুর্বৃত্তরা লোহার রড় ও হাতুড়ি দ্বারা এলোপাথারী ভাবে আঘাত করে ধানক্ষেতে ফেলে অটোভ্যানটি নিয়ে চলে যায়। পরে রবিউলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে তানোর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ভিকটিক ভ্যানচালক রবিউল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে ছেলের অভিযোগের প্রেক্ষিতে অটোভ্যান উদ্ধার করে জড়িতদের গ্রেফতার পূর্বক সোমবার পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির