ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

তুরস্কে ভূ‌মিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শিকে উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  11:29 AM

news image

তুরস্কে ভূ‌মিক‌ম্পে দেশ‌টির আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশির ম‌ধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নুর আলম না‌মের ওই বাংলা‌দে‌শি সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

তি‌নি জানান, তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির ম‌ধ্যে নুর আলম না‌মের এক বাংলা‌দে‌শি‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। কিন্তু মো. রিংকু না‌মের এক বাংলাদেশি শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তারা দু`জন তুরস্কের আজাজ শহরে বসবাস কর‌ছি‌লেন।

জানা গে‌ছে, নি‌খোঁজ বাংলা‌দে‌শি রিংকুর বা‌ড়ি বগুড়ায়।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে। যে কারণে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির