ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

তৃতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  12:04 PM

news image

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, তৃতীয় দিনের মতো আজও উৎসবমুখর পরিবেশের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (রোববার) পর্যন্ত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। আজও সেই ধারাবাহিকতা থাকবে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির