ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২,  11:45 AM

news image

দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ। ভূমিধসের কারণে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছেন।

সেখানকার কয়েকটি এলাকায় একদিনেই কয়েক মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট, বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এই বন্যায় আফ্রিকার এই দেশটির পূর্ব উপকূল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রদেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি।

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, বিপর্যয়কর এই বন্যা ও প্রাণহানির এই ঘটনা প্রদেশের ‘ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর মধ্যে একটি’।

স্থানীয় সরকার জানিয়েছে, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় প্রাণ হারানো সকলের পরিবারের শোকের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। এ ছাড়া বন্যায় আটকে পড়া এবং ক্ষতিগ্রস্ত লোকদের সরিয়ে নিতে অক্লান্ত পরিশ্রমের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোর প্রশংসাও করেছে তারা।

খবরে বলা হয়, ভয়াবহ এই বন্যা উপকূলীয় শহর ডারবানসহ কোয়াজুলু-নাটাল প্রদেশের পুরো অঞ্চলজুড়েই আঘাত করেছে।

বেশ কয়েকটি বার্তাসংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্যাকবলিত এলাকার রাস্তাগুলোতে গভীর ফাটল ধরেছে এবং শিপিং কনটেইনারগুলোর একটি বিশাল স্তূপ কর্দমাক্ত পানিতে ভেঙে পড়েছে। এ ছাড়া ডারবানের কাছে একটি সেতু ভেসে গেছে, ফলে দু’পাশে আটকা পড়েছে বহু মানুষ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির